শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আরও ২ উপদেষ্টার শপথ দুপুরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৪, ১১:০২

অন্তর্বর্তী সরকারের আরও দুজন উপদেষ্টা শপথ নেবেন আজ রোববার (১১ আগস্ট)। দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়কে শপথ পড়াবেন।

একই সঙ্গে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও দুপুরে শপথ নেবেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

শনিবার (১০ আগস্ট) বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এদিকে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে আজ (১১ আগস্ট) রাতে দেশে পৌঁছাবেন। তিনি সোম বা মঙ্গলবার শপথ নিতে পারেন বলে জানা গেছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

এরপর বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা সেদিন শপথ নেননি।

শুক্রবার (৯ আগস্ট) শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর