শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নবীনগরে বন্ধুর’ হাতে বন্ধু খুন ! আটক ২ভাই

ফরহাদুল ইসলাম ,নবীনগর (বাহ্মনবাড়ীয়া) প্রতিনিধি

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১৩:৫৩

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘাতক দুই বন্ধুর শাকিল(২০) ও মারুফ(১৭) ছুরিকাঘাতে ইসমাইল মিয়ার ছেলে আব্দুর রাহিম (১৬) নামের একজন নিহত হয়েছে, গতকাল (১১আগস্ট ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানাযায়, নিহতের মামা জিউর রহমান বলেন, রাহিমকে পার্টি আছে বলে বাসা থেকে নিয়ে যায় নারায়ণপুর নিউটাউনের জামাল পাশার একটি ঘরে আচার খাওয়াকে কেন্দ্র করে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন শাকিল ও মারুফ মিলে, ঘটনাস্থলে আব্দুর রাহিম(১৬) সে মারা যান। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে সেনাবাহিনীদের হাতে তুলে দেন।

ঘটনাস্থলে থাকা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাহিম এর লাশসহ তার দুই বন্ধু শাকিল (২০)ও মারুফ(১৭) কে নবীনগর থানা হেফাজতে আনা হয়েছে। তাদের বাড়ি একই এলাকায়। নিহত আব্দুর রাহিম ইসমাইল মিয়ার একমাত্র ছেলে। সে ভোলাচং কোনাঘাট মোড় সংলগ্ন কবরস্থানের পাশেই একটা অটো গ্যারেজের দেখাশুনা করতেন

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কথা-কাটাকাটির জেরে রাহিমকে ছুরিকাঘাত করেন তাঁর বন্ধু শাকিল ও মারুফ তাদের আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর