শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৪:১৩

দুই দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। ভারতের স্বাধীনতা দিবস ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে এ সময় বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আজ শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চালু হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েসনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। তাই হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ শনিবার থেকে যথারীতি আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।


এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর