শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সালাউদ্দিনের পদত্যাগের দাবি ফুটবল সাপোর্টার্স ফোরামের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৪, ১৬:৩৩

কাজী সালাউদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে দীর্ঘদিন থাকলেও, দেশের ফুটবলে হয়নি কোনো উন্নতি। বরং, ক্রমাগত পেছাতে থাকে ফুটবল। দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে দেশের ফুটবলকে যেন জিম্মি করে রেখেছেন সালাউদ্দিন।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুর্নীতির বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলছে নিয়মিত। এরই প্রেক্ষিতে সালাউদ্দিনের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। সালাউদ্দিনের পাশাপাশি বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ চেয়েছেন ফোরামের সদস্যরা।

ফোরামের পক্ষ থেকে বলা হয়, ‘বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও তার যাবতীয় অনিয়ম ও দুর্নীতির অন্যতম সহযোগী মাহফুজা আক্তার কিরণকে অবিলম্বে বাফুফে হতে পদত্যাগ করতে হবে। বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এক দফা দাবি জানাচ্ছি। আমাদের এই দাবি মানার জন্য বাফুফেকে সাত দিনের সময় দেওয়া হলো। দাবি মানা না হলে আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

ঠিক কী কারণে সালাউদ্দিন ও কিরণের পদত্যাগ চাওয়া, সে ব্যাপারে ১০টি বিষয় তুলে ধরা হয় ফোরামের পক্ষ থেকে। যাতে রয়েছে বাফুফের কার্যনির্বাহী কমিটিতে সভাপতির একক ক্ষমতা কমানো, সংস্থাটিতে অবৈধভাবে নিয়োগ বন্ধ করে সৎ, যোগ্য এবং দক্ষ কর্মী নিয়োগ করার কথা। পাশাপাশি দুর্নীতিগ্রস্ত একাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করার কথা বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর