শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রায়পুরে ইউ‌পি চেয়ারম্যান শাহীনুর বেগম রেখা'র পদত্যাগ চেয়ে ছাত্র জনতার মানববন্ধন

‌মোঃ হাছান আহমাদ ভূঁইয়া, রায়পুর (লক্ষ্মীপ‌ুর)

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৪, ১৭:৫০

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর বেগম রেখাকে জন্ম সনদ ও মৃত্যু সনদ সহ যাবতীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায়, সীমাহীন দুর্নীতিবাজ ও ভোটচোরের দায়ে তার ও প্যানেল চেয়ারম্যান কাজী সামছুল ইসলাম সামু, মোঃ হুমায়ুন কবির হুমু, মহিলা প্যানেল চেয়ারম্যান আছমা ৬নং ওয়ার্ডের মেম্বার আরিফুর রহমান আরিফ কে অবাঞ্ছিত ঘোষণা করে বিচারের দাবীতে মানববন্ধন করেছে ছাত্রজনতা সহ অত্র ইউনিয়নের সাধারণ নাগরিক ও সুবিধাবঞ্চিত জনগণ ।

২১ আগষ্ট (বুধবার) সকালে ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদ ও রায়পুর-পানপাড়া মহাসড়কে বৃষ্টিতে ভিজে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার ছাত্রজনতা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীসহ সুবিধা বঞ্চিত এক নাগরিক বলেন, আমরা গত ১০ মাস ধরে ভোট চোর চেয়ারম্যান শাহীনুর বেগম রেখার বেপরোয়া দুর্নীতির কারণে জন্ম ও মৃত্যু সনদ সহ যাবতীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। এখন দেশ স্বাধীন হয়েছে, আমরা এখন এই অবৈধ চেয়ারম্যান সহ প্যানেল চেয়ারম্যান কাউকে চাইনা। প্রশাসনের নিয়ন্ত্রণ চাই। দুর্নীতিবাজ ও ভোটচোরদের পুরো প্যানেলকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রশাসন নিয়োগ করে ইউনিয়ন পরিষদ এর নাগরিক সুবিধা ফিরে ফিতে চাই।

এসময় এলাকার ছাত্রজনতাসহ, নাগরিক সুবিধা বঞ্চিত জনগন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর