শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বন্যাদুর্গতদের পাশে ইবি লালন শাহ হল প্রশাসন

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২১

বন্যা কবলিত (কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম) অঞ্চলের বানভাসিদের সহযোগিতার লক্ষ্যে আর্থিক প্রণোদনা দিয়ে পাশে দাঁড়ালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ্ হল প্রশাসন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) লালন শাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আকতার হোসেন বেলা ১২টার দিকে ব্যাংক চেকের মাধ্যমে ইবি সমন্বয়ক এস এম সুইটকে হল কর্তৃপক্ষের পক্ষ থেকে দশ-হাজার টাকার পরিমাণ আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় সমন্বয়ক ছাড়াও একাধিক সহ-সমন্বয়ক, বিশ্ববিদ্যালয়ের তিন সংগঠনের একাধিক সাংবাদিকবৃন্দ ও হল কর্তৃপক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে সমন্বয়ক সুইট বলেন, আমরা শুরু থেকেই বন্যাদুর্গতদের সহায়তায় মাঠে নেমেছি। ক্যাম্পাসের আশেপাশের মানুষ জনও সহযোগিতা করে আসছে। বিভিন্ন বিভাগ ও শিক্ষকরাও যতটুকু সম্ভব সহায়তা করেছে। ধারাবাহিকতায় লালন শাহ্ হলের প্রভোস্ট স্যার আমাদের মাধ্যমে উপহারটা তুলে দিয়েছে। আমরা মনে করি দেশ সংস্কার হচ্ছে তার প্রতিফলন।

প্রভোস্ট অধ্যাপক ড. মো: আকতার হোসেন বলেন, ভারতের বাধ থেকে পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের অভ্যন্তরীণ বন্যায় বানভাসি ও আর্থ-মানবতার সেবায়
আমরা লালন শাহ হলের পক্ষ থেকে ইবির সমন্বয়কদের মাধ্যমে যতটুকু সম্ভব অর্থ সহায়তা করেছি।

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য সমন্বয়কদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমন্বয়ক যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করে যাচ্ছে, তাদের মাধ্যমে আগামীতে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা চাই তারা দেশের দুর্নীতি ও অপরাজনীতি মুক্ত করার বিষয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করুক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর