শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গণরুম বাতিল ঘোষণা ইবি লালন শাহ হল কর্তৃপক্ষের

রবিউল আলম, ইবি

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৮

প্রতি সীটে অতিরিক্ত ছাত্র অবস্থান না করা, অন্য হলের ছাত্র ও মাস্টার্স পরীক্ষা শেষ শিক্ষার্থীদের হল ত্যাগ সহ সম্পূর্ণভাবে গণরুম বাতিলের ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল কর্তৃপক্ষ।

রোববার (৮ সেপ্টেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. মো: আকতার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই মর্মে একটি জরুরি নোটিশ জারি করেন।

নোটিশে বলা হয়, এতদ্বারা লালন শাহ হলে অবস্থানরত সকল ছাত্রদের জানানো যাচ্ছে যে, (ক) অন্য হল সংশ্লিষ্ট ছাত্র অত্র হলে অবস্থান করতে পারবে না। (খ) প্রতি রুমে সীটের অতিরিক্ত ছাত্র অবস্থান করতে পারবে না।(গ) আবাসিকতা ব্যতিত কোন ছাত্র হলে অবস্থান করতে পারবে না। (ঘ) গণরুম সম্পূর্ণভাবে বাতিল করা হলো। (ঙ) যে সকল ছাত্রের মাস্টার্স পরীক্ষা ইতোমধ্যে শেষ তাদেরকে কক্ষ ত্যাগ করার জন্য বলা হলো। যে কোন সময় হল প্রশাসন কক্ষে অভিযান চালাবেন। সে সময় আবাসিক ছাত্র ব্যতিত অনাবাসিক ছাত্র যদি অবস্থান করে হল প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ব্যাপারে জানতে চাইলে হলের প্রভোস্ট বলেন, গণরুম বলতে কোনো রুমের আলাদা বৈধতা ছিল না। যেহেতু গণরুমের হিসেব আমাদের কাছে থাকে না, সুতরাং বহিরাগত শিক্ষার্থীরাও অবস্থান করার সুযোগ থাকতো। গণরুম থেকে অবৈধভাবে প্রশাসনকে অবহিত না করে খালি হওয়া রুমে ওঠে যেত। এখন সংস্কারের সময় যেহেতু এসেছে, সম্পূর্ণ বাতিল করলাম। ধারণ ক্ষমতার বাহিরে শিক্ষার্থী রাখা হবে না। এছাড়াও মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য বলেছি।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর