শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শ্রীপুরে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারে ব্যস্ত আওয়ামী প্রেতাত্মারা

এস এম জহিরুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২০

ষড়যন্ত্র মূলক মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবী করে সংবাদ সম্মেলন করেছে গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি। সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্রীপুর পৌর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী এ দাবী জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিল্লাল হোসেন বেপারী বলেন, সোমবার (০৯ সেপ্টেম্বর) দৈনিক যুগান্তরের তৃতীয় পৃষ্ঠায় বিএনপিকে জড়িয়ে “গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রনে কমিটি গঠন বিএনপির” সংবাদ প্রকাশিত হয়। সংবাদে আমাকে ওই কমিটির সমন্বয়ক উল্লেখসহ জেলা, উপজেলা এবং পৌর বিএনপির পদধারী নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়। সংবাদে বিভিন্ন কারখানা থেকে ঝুট বাণিজ্যের কথাও বলা হয়েছে। এতে আমার তথা দলের সম্মানহানী হয়েছে। আমি এসব ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওইসব ঘটনার বিষয়ে আমি তথা পৌর বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।

তিনি বক্তব্য বলেন, আওয়ামী দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারে ব্যর্থ হয়ে আওয়ামী প্রেতাত্মারা গণমাধ্যমের সাংবাদিকদেরকে মিথ্যা, বানোয়াট, সাজানো তথ্য দিয়ে বিভ্রান্তমূলক সংবাদ পরিবেশন করাচ্ছে। এ ধরনের মিথ্যা তথ্যে ভরপুর, মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিগত স্বৈরাচার সরকারের প্রেতাত্মাদের দোসররা বিএনপি'র বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

তিনি আরো বলেন, ঝুট নিয়ন্ত্রণে কোন কমিটি গঠন করা হয়নি। এমন কোন তথ্য শ্রীপুর পৌর বিএনপির কাছে নেই। প্রকাশিত সংবাদে যেসব নেতাকর্মীকে জড়ানো হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। কেউ যদি বিএনপির নেতাকর্মী পরিচয়ে অপকর্ম, চাঁদাবাজি করছে এমন সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সকল ধরণের শিল্প প্রতিষ্ঠানসহ ব্যবসা-বাণিজ্যে সার্বিক নিরাপত্তায় শ্রীপুর পৌর বিএনপির নেতাকর্মীরা একযোগে কাজ করছে। শিল্প খাতসহ দেশের অর্থনীতি অস্থিতিশীল এবং বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য পৌর বিএনপির নেতাকর্মীরা সজাগ রয়েছে। দৈনিক যুগান্তরে ঝুট নিয়ন্ত্রণে কমিটি গঠন বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ অসত্য, মিথ্যা, বিভ্রান্তকর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ, সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, অ্যাডভোকেট আহসান কবির, যুগ্ন সম্পাদক শাহজাহান সজলসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর