শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কেটেছে অস্থিরতা, আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৩

গত কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষের জের ধরে বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণার পর অবশেষে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে আশুলিয়া শিল্পাঞ্চলে। কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ গোটা শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই ইপিজেডসহ আশুলিয়া শিল্পাঞ্চলে কারখানাগুলোতে দলে দলে প্রবেশ করছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানাই খোলা। শ্রমিকরা যোগ দেয়ায় উৎপাদন শুরু হয়েছে পুরোদমে। এখন পর্যন্ত এ এলাকায় কোথাও কোনও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। তবে যেকোনো বিশৃঙ্খলা মোকাবেলার জন্য বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। ইপিজেডসহ এ শিল্পাঞ্চলে সোবাহিনী টহল দিচ্ছে।

এর আগে, সোমবার (৯ সেপ্টেম্বর) শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় ৯০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরপর শ্রমিকদের দাবি মেনে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

প্রশাসন ও শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এমন সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত রোববার (৮ সেপ্টেম্বর) আশুলিয়া শিল্পাঞ্চলে নানা দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে কমপক্ষে ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর সোমবার সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে পড়েন। এ ঘটনার পর শ্রমিক বিক্ষোভের মুখে অন্তত ৯০টি কারখানায় বন্ধের নোটিশ টানিয়ে দেন কর্তৃপক্ষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর