শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বাস মালিকদের সঙ্গে ডিএমপি কমিশনারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩১

গণপরিবহনে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সঙ্গে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক বিশেষে পরিস্থিতিতে আমি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। তখন সড়কে ও গণপরিবহনে এক ধরনের অব্যবস্থাপনা ছিল। খুব অল্প সময়ের মধ্যেই সেই পরিস্থিতি থেকে উন্নয়ন ঘটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছের পুলিশ সদস্যরা। আমরা এই অবস্থা ধরে রাখতে চেষ্টা করছি।

মত বিনিময়কালে রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় বাস মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলো ভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে।

তিনি বলেন, চালক ও বাস শ্রমিকদের এ বিষয়ে আরো সচেতন হতে হবে। তাদেরকে আরো বেশি মনিটরিং ও জবাবদিহিতার আওতায় আনতে হবে।

সবাই আন্তরিকভাবে কাজ করলে মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখা যাবে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

এ সময় পুলিশ কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর