শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

দ্রুত সংস্কার শেষে নির্বাচন: ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজনের দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন।

নিউইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে–কে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এমনটি জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা।

ছাত্র আন্দোলনে ১৫ বছর ক্ষমতায় থাকার পর আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন।

ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ব্যাংকটি দরিদ্রদের ক্ষুদ্র ঋণ দেয়। তিনি ও তার ব্যাংক ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

সাক্ষাৎকারে ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা। প্রস্তুতি সম্পন্ন হলেই এ সরকার নির্বাচন আয়োজন করবে। তিনি বলেন, আমরা ব্যর্থতা মেনে নিতে পারি না।

শেখ হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা রাখা ছাত্রদের কথা উল্লেখ করে ইউনূস বলেন, তরুণরা ‘বিপ্লবের’ জন্য তাদের জীবন দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ইউনূস বলেন, এ সংকটে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা দেশ জাপানের কাছ থেকে সহায়তা নিতে চায়। তার দেশের অর্থনীতি পুনর্গঠনে এবং গণতন্ত্রকে ভিত শক্তিশালী করার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য বলেও জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর