শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইবি রিপোর্টার্স ইউনিটির সাথে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

রবিউল আলম, ইবি

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৪, ১৭:২৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কনফারেন্স রুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, সেশনজট নিরসন, গবেষণা উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ সহ নানা বিষয়ে সংস্কারমূলক আলোচনা করেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

মতবিনিময় সভায় ইবি রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ফারহানা নওশিন তিতলি, শাহীন আলম, শাহরিয়ার কবির রিমন, সামি আল সাদ আওন সহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আপনারা সাংবাদিকরা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করবেন। কোথাও যদি দুর্নীতি হয় সেটা আপনাদের থেকেই আমরা জানবো। অনিয়মের বিষয়ে কান কথায় কান না দিয়ে আমাকে আগে অবহিত করবেন।’এছাড়াও তিনি শিক্ষা সংস্কারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর