শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কুষ্টিয়ায় ১০ কোটি টাকার এলএসডি জব্দ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৪, ১১:০৮

পিরোজপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস থেকে ১০ কোটি ৪০ লাখ টাকা মূল্যের এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়ার-৪৭ সদস্যরা।

বুধবার (০২ অক্টোবর) রাতে ৪৭ বিজিবি কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (০২ অক্টোবর) দুপুর আড়াইটার সময় গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর এলাকার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের যাত্রীবাহী বাস ‘মেট্রোপলিটন পরিবহন’এ তল্লাশি করা হয়। এসময় ৫০ মিলি লিটার এর ২০ বোতল ভারতীয় এলএসডি জব্দ করা হয়। জব্দকৃত এলএসডির আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর