শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

‘ভালোবাসলে এই কাজটা করে দেখাতেই হবে’, সাইফকে যে শর্ত দিয়েছিলেন কারিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৪, ১৬:২৩

বলিউড অভিনেতা সাইফ আলী খানের দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুর। প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর ‘বেবো’র সঙ্গেই দারুণ সংসার চলছে সাইফের।

সে ঘরে রয়েছে স্টারকিড তৈমুর।

সাইফের হাতে করিনার নামের ট্যাটুর দেখা মেলে সব সময়। একে ভালোবাসার চিহ্ন বলে মন্তব্য এ যুগলের।

এবার নিজেদের দাম্পত্য জীবনের রসায়ন নিয়েও কথা বলেন কারিনা।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে বলিউডের আরেক অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে যোগ দেন কারিনা। সেখানে বড় বোনের সামনেই সাইফের সঙ্গে তার প্রেমময় দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন তিনি।

কারিনা জানান, সাইফের কাছে নাকি তিনি আবদার করেছিলেন, ‘ভালোবাসলে তার নামে ট্যাটু করতেই হবে। ’ সাইফও আবদার রাখেন প্রিয়তমার।

এই সাক্ষাৎকারেই মজার ছলে কারিনা জানান, দুই ছেলে তৈমুর ও জেহ-র তুলনায় তাদের বাবাই নাকি বেশি দুষ্টুমি করেন।

করিনা ফাঁস করেন, কোথাও যাওয়ার আগে তৈরি হতে কারিশমা নাকি অনেক সময় নেন। তিনি বলেন, ‘কাপড় পরতে, কোনো অনুষ্ঠানে যেতে সাজগোজ করতে এত সময় নেন কারিশমা, আমি বিরক্ত হয়ে যাই তখন!’

বোনের এমন অভিযোগ শুনেই চোখে ঘুরিয়ে কারিনার দিকে তাকান কারিশমা।

কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে কারিনার ছবি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। তবে সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি। এর আগে ‘ক্রু’ ছবিতে কৃতি শ্যানন ও টাবুর সঙ্গে তাকে দেখা গিয়েছিল। সেই ছবি অবশ্য বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর