বুধবার, ১০ই জুন ২০২৬, ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

থেমে থেমে বৃষ্টি আর কত দিন, জানাল আবহাওয়া অফিস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ অক্টোবর ২০২৪, ১২:৩৩

হঠৎ আকাশে মেঘ করে বৃষ্টি নামছে। কিছু সময়ের জন্য বৃষ্টি হয়ে তা আবার থেমেও যাচ্ছে। এতে তাপমাত্রাও থাকছে স্বস্তিদায়ক পর্যায়ে। মোটা দাগে দেশের গত কিছুদিনের আবহাওয়ার চিত্র এমনই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবারও ঢাকাসহ দেশের কোনো কোনো অঞ্চলে পরিস্থিতি এমনটাই থাকতে পারে। তবে আগামীকাল (১১ অক্টোবর) শুক্রবার থেকে বৃষ্টিপাত অনেকটাই কমতে পারে। ক্রমে কমতে কমতে মাসের মাঝামাঝি সময়ে প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে দেশ।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল বুধবার বলেন, ‘আগামীকাল (আজ) পর্যন্ত কিছুটা বৃষ্টি থাকবে।

শুক্রবার থেকে তা অনেকটাই কমে আসতে পারে। ১৩ বা ১৪ অক্টোবরের দিকে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে এ সময় বৃষ্টি আরো কমে যেতে পারে। এতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে বড় পরিসরে তাপমাত্রা বাড়া বা তাপপ্রবাহ ফিরে আসার আশঙ্কা আপাতত নেই বলে জানিয়েছেন ওমর ফারুক। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাপমাত্রা খুব বেশি বাড়ার আশঙ্কা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে আজ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর