শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

১৯৫ কিলোমিটার গতিতে ফ্লোরিডায় আঘাত করেছে মিল্টন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ অক্টোবর ২০২৪, ১৪:১৩

ভারী বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আঘাত করেছে হারিকেন মিল্টন।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে মিল্টন ডাঙায় উঠে আসার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

মিল্টন ফ্লোরিডার পশ্চিম উপকূলে সারাসোটা কাউন্টির সিয়েস্তা কি এলাকায় ভূভাগে আছড়ে পড়েছে।

মিল্টনের আঘাতে অঞ্চল্টিতে বড় রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিবিসির লাইভ আপডেট জানাচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফ্লোরিডাজুড়ে ইতোমধ্যে ১১ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ এলাকায় কয়েক ডজন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

এদিকে এমন সংকটময় পরিস্থিতিতেও লুটপাটের আশঙ্কা করছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস। তিনি বাসিন্দাদের আনুরোধ করে বলেছেন, লুটপাটের চিন্তাও করবেন না, ঘরেই থাকুন। এমন কাজ করলে পরে অবশ্যই পস্তাতে হবে।

এর আগে এই অঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ২২৫ জন প্রাণ হারিয়েছিলেন। এর মাত্র দুই সপ্তাহের মধ্যেই অঙ্গরাজ্যটি আবারও বড় ধরনের দুর্যোগের মুখে পড়ল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর