শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সংবিধান অনুযায়ী সবার অধিকার সমান: ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৪, ১০:৫০

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের সংবিধান অনুযায়ী সকলের অধিকার সমান। আমরা সরকারের পক্ষ থেকে এটা কার্যকর করতে সচেষ্ট আছি।

সকল অধিকারের ক্ষেত্রে আমাদের দরজা খোলা, আগামী দিনেও এটা খোলা থাকবে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসায় আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলনে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি কোনো ধরনের নাশকতার আশঙ্কা করি না। আমাদের প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন।

এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে হজের প্যাকেজ কমাতে চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে বিমানের ভাড়া কমানো হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। পূজার পরে বসবো, আশা করছি এই খরচটা আমরা কমিয়ে আনতে পারবো।

গত সপ্তাহে সৌদি আরব গিয়ে সেখানে হজ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানে গিয়ে আমি বাড়িগুলো দেখে এসেছি। আমরা দুটি প্যাকেজ করতে চাই। একটি হারাম শরীফের কাছে আরেকটি কিছুটা দূরে।

এই দুটিকে নিয়ে নতুন দুটি প্যাকেজ চালু করতে পারবেন বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর