শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলায় তীব্র নিন্দা ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৪, ১৩:২৪

লেবাননে দু দফায় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেছেন, লেবাননে ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে (ইউএনআইএফইএল) ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানায় তেহরান।

ইসমাইল বাঘাই বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর আক্রমণ করা ইসরাইলি ঔদ্ধত্যের আরেকটি উদাহরণ। যা গত এক বছরে গাজায় জাতিসংঘের ২২০ জনেরও বেশি কর্মীকে হত্যা করেছে।

লেবাননে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নির্মূলে জনবসতিপূর্ণ এলাকায় নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ভবনও। এ নিয়ে দুবার জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা করেছে ইসরাইল। এতে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া মোট ৪জন সৈন্য আহত হন।

এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। শান্তিরক্ষীদের ওপর হামলায় ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে ফ্রান্স, ইতালি এবং স্পেনের নেতারা।

লেবাননে অন্তত ৮০০ বেসামরিক কর্মীর পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অন্তত ৫০ দেশের নাগরিক অবস্থান করছেন। জাতিসংঘ বলছে, ইসরাইলের বেপরোয়া হামলায় শান্তিরক্ষীদের ওপর ক্রমবর্ধমান ঝুঁকি বাড়ছে।

ইরানের মুখপাত্র ইসরাইলের অপকর্মের অন্যান্য বিষয় যেমন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিষিদ্ধ ঘোষণা এবং জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলার বিষয়টিও বিশ্বকে স্মরণ করিয়ে দেন। এসব ঘটনায় আন্তর্জাতিক মহলকে ইসরাইলের বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইসরাইলকে হামলা বন্ধ করতে বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর