শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় সাংবাদিক স্বপন ভদ্র নিহত, আটক-১

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৪, ১৮:২১

ময়মনসিংহের শুম্ভুগঞ্জে সন্ত্রাসী হামলায় স্বপন ভদ্র (৭০) নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। আজ (১২ অক্টোবর) শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানা যায়, রঘুরামপুর টানপাড়া এলাকায় স্বপন ভদ্র দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তিনি বিভিন্ন সময় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাসসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায়। তাকে বিভিন্ন সময়ে হুমকি স্বীকার হতে হতো তারপরেও সে প্রতিবাদী কণ্ঠস্বরের মতন কাজ করে যেতেন। বেলা ১১ টার দিকে বাসার সামনে চেয়ারে বসে তিনি পত্রিকা পড়তে ছিল। হঠাৎ করে মাদক কারবারি সাগর (২০) নামের একজন দা দিয়ে কোপ দেয় এবং হাতের কব্জি কেটে ফেলে তারপর ঘাড়ে কয়েকটা কোপ দিয়ে জখম করে পানিতে ফেলে দেয়।

সাংবাদিক স্বপন ভদ্র ময়মনসিংহ সদরে অনলাইন নিউজ পোর্টাল এ প্রতিনিধি ছিলেন। সংবাদ প্রকাশের জের ধরে মাদক সন্ত্রাসীর লোকজন এই হামলা চালিয়ে থাকতে পারেন বলে তাঁর স্বজনদের ধারণা।

স্থানীয় এলাকাবাসী সাংবাদিকদের বলেন, ‘সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীরা অসন্তুষ্ট হয়েছিলেন। তিনি আগেও নানাভাবে হেনস্তার শিকার হয়েছেন। মাদক কারবারির লোকজনই এই হামলা চালিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিক বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আমাদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর