শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ময়মনসিংহ

বেড়েছে ডেঙ্গু, আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি–২৮

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৪, ১৭:৪০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিটি-বাড়ির স্থানীয় এলাকার হিরা মিয়া'র পুত্র।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন ‘নাজমুল হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ অবস্থায় তিনি ফুসফুসের ইনফেকশন (নিউমোনিয়া) ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগতে থাকেন। রোববার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাজমুল এর। ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৮ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন ২৮ জন। এর মধ্যে পুরুষ ২১ জন, নারী তিনজন ও শিশু চারজন।

রোববার (১৩ অক্টোবর ২০২৪) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নাগরিক সংবাদকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নাজমুল হোসেন। এরপর আজ (রোববার) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নাজমুল আগে থেকেই ফুসফুসের ইনফেকশন ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর