শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইসরায়েলে ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৪, ১৩:৫০

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা (থাড) পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়; ওই ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা চালাতে ইসরায়েলে সেনা সদস্যও পাঠাচ্ছে তারা।

পেন্টাগনের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘোষণা এলো।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ রোববার বলেছে, পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করার জন্য একটি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (THAAD) মোতায়েনের অনুমোদন দিয়েছেন। থাড ব্যাটারি ইসরায়েলের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে।

পেন্টাগন ঘোষণা দিয়েছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তার শীর্ষ মিত্র ইসরায়েলকে ‘লৌহবন্ধ’ সমর্থন প্রদান অব্যাহত রাখার অংশ হিসেবেই এই সামরিক সহায়তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষা এবং দেশটিতে আমেরিকানদেরকে ইরানের যেকোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায়। এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর