শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শ্রুতিপ্রকাশ একাডেমির মনোমুগ্ধকর মিলনমেলা

প্রেস রিলিজ

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৪, ১৬:২৩

গত ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার ঢাকার আফতাবনগরে অনুষ্ঠিত হলো শিশুদের আবৃত্তি শেখার প্ল্যাটফর্ম "শ্রুতিপ্রকাশ একাডেমি" এর মনোমুগ্ধকর মিলনমেলা। চার থেকে আঠারো বছর বয়সীদের জন্য আবৃত্তি শিক্ষার এই অনন্য প্ল্যাটফর্মটি ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি থেকে তার যাত্রা শুরু করে এবং বর্তমানে এটি অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই সাফল্যের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে।

শ্রুতিপ্রকাশ একাডেমির প্রতিষ্ঠাতা তানজিনা হক, একজন অভিজ্ঞ আবৃত্তিশিল্পী এবং ঢাকার আবৃত্তি একাডেমির সাবেক সমন্বয়ক, যিনি টেলিভিশন ও মঞ্চে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে একাডেমিকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ২৪ বছরের পেশাগত অভিজ্ঞতা শিক্ষার্থীদের উচ্চমানের আবৃত্তি শিক্ষায় অনুপ্রাণিত করছে এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করছে।

শ্রুতিপ্রকাশ একাডেমি শুধুমাত্র আবৃত্তি শেখাতেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি, সঠিক উচ্চারণ, স্বরের মাধুর্য আয়ত্ত করা, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করতেও বিশেষ ভূমিকা রাখছে। ভবিষ্যতে শ্রুতিপ্রকাশ একাডেমি বড়দের জন্যও আবৃত্তি শেখার আয়োজন করার পরিকল্পনা করছে, যা একাডেমির পরিসরকে আরও বিস্তৃত করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর