শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

যে নয়ন দেখে না তোমায়

সোনিয়া

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ২০:২৯

পরিয়ে মায়াকাজল, আঁখি অশ্রুসজল।
ব্যথাতুর এই হৃদয়৷
কেন দেখেনা এই নয়ন তোমারে,
এ কেমন প্রণয়!

রাখি যে গোপনে, ডোরে যে বাঁধনে-
যেতে না দেবো কভু।
প্রেমের যে সলতে, জ্বলছে আজও
হয়না যে নিভু নিভু!

ফেলে যাওয়া সেই, শুকনো গোলাপ -
আজও যে কাছে আছে।
বালুকা-বেলায়, হেঁটে যাওয়া ক্ষণ
ছিলো না যে তা মিছে৷

তোমায় ছাড়া, এই জীবন আমার-
শত ভীড়ের মাঝে একা।
পাড়ি দেবো পথ, তোমায় যে নিয়ে
এঁকেছি যে প্রেমা-রেখা!

আবার কবে, আসবে ফিরে তুমি?
ফুরোয় না মন্দ প্রহর!
ভয় লাগে পাছে, হারিয়ে না ফেলি
অতল সমুদ্রে লহর!

চেয়ে থাকা চোখ, তোমার পথপানে-
ঝাপসা হয়ে যে আসে!
জানো কি গো তুমি? এ হৃদয়-
কেবল তোমায় ভালোবাসে!

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর