শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গুরুদাসপুরে ১০ হাজার কিশোরীকে জরায়ুর টিকাদান কর্মসূচির উদ্বোধন

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর)

প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৪, ১৫:৪৬

জরায়ুর মুখে ক্যান্সার (এইচপিভি) প্রতিরোধে নাটোরের গুরুদাসপুরে বিনামূল্যে দশ হাজার কিশোরীকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার খুবজীপুর হাইস্কুল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আকতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জনাব আলী ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ। এসময় মেডিক্যাল অফিসার ডাঃ ওয়াহিদুজ্জামান রুবেল, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল করিম, শাহাদত হোসেন ও প্রধান শিক্ষক আনিসুর রহমান সহ টিকা নিতে আসা কিশোরী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রাথমিক পর্যায়ে রেজিষ্ট্রেশনকৃত ১০ থেকে ১৪ বছর বয়সী ৩ হাজার কিশোরী ও শিক্ষার্থীকে ২০টি কেন্দ্রে ওই টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে ১০ হাজার কিশোরীকে বিনামূল্যে এ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর