শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

টাঙ্গাইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৪, ১৪:১৪

নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় টাঙ্গাইলের সন্তোষ বাজারের ছয় ব্যবসায়ীকে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার (০৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মোহাইমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক সাহেদা বেগম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মূল্য তালিকা না রাখায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এর মধ্যে মনোরঞ্জন ও মো. আলমগীর নামে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে, মো. আলিম, দীপক ও মো. রানাকে দুই হাজার টাকা করে এবং দীপককে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে তাদের জরিমানা করা হয়েছে। অন্য ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর