শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মাভাবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান-২০২৪ দিবস পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৪, ১৫:১৪

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৪’ উদযাপন করা হয়েছে।

দিবস উপলক্ষ্যে রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালযের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো.আনোয়ারুল আজীম আখন্দ।

এরপর তৃতীয় একাডেমিক ভবন সামনে থেকে র্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৩য় একাডেমিক ভবনের সামনে আসে।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

পরে একাডেমিক ভবনের সেমিনার হলে "করাপশন পারসেপশনস এন্ড থিওরি ডেভেলপমেন্ট এ জার্নি ফর সোসিউলজি টু একাউন্টটিং এন্ড অডিটিং" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. কাজী সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন বিভাগের শিক্ষকবৃন্দ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান রেশমা পারভীন লিমা।

প্রতি বছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। বিভিন্ন দেশের পেশাদার হিসাববিদরা দিবসটি পালন করে থাকেন। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে এ দিবসটি বিভিন্ন দেশেও উদযাপিত হয়ে থাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর