শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

বাংলাদেশ সেনাবাহিনী

মোঃ হানজালা

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৪, ১৩:৫৯

বাংলাদেশ সেনাবাহিনী তুমি আস্থার প্রতীক
সংকট দুর্যোগ ক্লান্তিকালে তুমি চির নির্ভীক।
তুমি দেশ জাতির কল্যাণে আছো যে সর্বদা
তোমার মহৎকর্ম অম্লান জাতির এক পূর্ণতা।
তুমি গৌরব তুমি সৌরভ তুমি দ্যুতির হিড়িক
তুমি ঝঞ্ঝা রণক্ষেত্রে দুর্বার শৈল্পিক সৈনিক।
দেশের স্বার্থে হাসিমুখে সামনে ফেলো চরণ
তোমার ভয় নেই তুমি দুর্জয় বরণ কর মরণ।

বাংলাদেশ সেনাবাহিনী তুমি জাতির দাম্ভিক
দূর কর সকল অন্ধকার চেতনায় আদর্শিক।
কণ্ঠে হুংকার রক্তে আগুন মাতৃ মাটির টানে
নিজেকে জাগিয়ে রাখো রণসংগীতের প্রাণে।
সার্বভৌমত্ব রক্ষায় বেশ প্রস্তুত যে মানসিক
তুমি জাতির প্রয়োজনে সবসময় আধুনিক।
তোমার আছে ভালোবাসা আছে স্বদেশপ্রেম
তুমি স্বপ্নের মত সুন্দর সৌভাগ্যের মত ক্ষেম।

বাংলাদেশ সেনাবাহিনী তুমি মুক্তির কাণ্ডারি
লঙ্ঘিতে জানো দুর্জ্ঞেয় তাই জাতি অনুসারি।
তোমায় ঘিরে স্বপ্ন ভিড়ে উত্তাল সাগর তীরে
নাগরিক জীবন ভরসায় নিরাপদ ঘরফিরে।
তোমার কত ত্যাগ-তিতিক্ষা কত যে অবদান
জপাযুক্ত যত সঙ্কট........ দ্রুত সব সমাধান।
তোমার আদর্শে প্রাণিত দেশের সব নাগরিক
তোমার অবদান নির্মোহ প্রশংসায় চারিদিক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর