শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

পত্রিকা

মোঃ রহমত আলী

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৪, ১৩:০৬

পত্রিকা তোর পাতায় লেখা কত কথা,
জল্পনা কল্পনা পূর্ণাঙ্গ নয়তো গল্পটা অল্প,
সত্য মিথ্যা আরও অভিনয়ের খেলা,
রাজা,প্রজা,নেতা,চোর,ডাকাত,
কালোবাজারি,নেশাখোর,পতিতা !
তোর বুকে আঁকা ছবি,দশের কথা,
দেশের ভাষা,কৃষক আর গরীবের ব্যথা,
আচার আচরণ অত্যাচার চোখে দেখা।

পত্রিকা তুই ইতিহাসের প্রমাণ,
ঘটে যাওয়া অঘটন আর ঘটনার।
নারী অধিকার সহ সাক্ষী তুই দাঙ্গার !
ভাঙাগড়া দুর্ঘটনা কাহিনী স্বাধীনতার,
কামার,কুমার,জেলে,তাঁতী,ব্যবসায়ী,
কামলা,আমলা,চালবাজ চক্রের হামলা,
পত্রিকায় শহর প্রান্তর সারা গ্রাম বাংলা।

পত্রিকা তুই নিজে বড় এক কাহিনী,
তোর জন্য আছে কলম যোদ্ধা বাহিনী,
কবি,লেখক,সাংবাদিক,কেউ আবার
সাংঘাতিক আরো সম্পাদক প্রকাশক,
নায়ক,নায়িকা,গায়ক,গায়িকা,সুরকার,
গীতিকার আরও কত কি ! মোটামুটি সব
খবর সাদা-কালো রঙ্গিন সব পত্রিকায়।

পত্রিকা তোর নাম আছে ভিন্ন ভিন্ন,
তবে কর্মকাণ্ড একই দুর্দান্ত সাহসী
তারই মাঝে কেউ সৎ , কেউ অসৎ ,
যাই হোক প্রকাশিত হয় রোজ খবর।
বিভিন্ন বিজ্ঞপ্তি আর আবহাওয়া সংবাদ,
পারিবারিক,সামাজিক,বিচারিক,
সাধু,অসাধু,কবিরাজ,ডাক্তার,দালাল,
তৃতীয় লিঙ্গের হাসি কান্না জীবনধারায়
কত চক্র প্রকাশ পায় রোজ পত্রিকায়।

দৈনিক পত্রিকা পড়ে খতম না করলে
তো আর হয় না হজম সকালের নাস্তা।
সাপ্তাহিক মাসিক আরও বিচিত্র বিচিত্রা,
এখন হাতের মুঠোয় খোলা সব পত্রিকা।
সুদখোর,ঘুষখোর,দুর্নীতি,ন্যায়নীতি,
অন্যায়,অবিচার,প্রেম প্রীতি,অনাচার,
প্রতিবাদী সভা,বিচারের প্রকাশিত রায়,
তবুও কতই ঘটন অপ্রকাশিত রয়ে যায়।
পত্রিকা ও যে কথা বলে,অতীতের সাক্ষ্য
প্রমাণ হয়ে,বর্তমানের মিথ্যার গলা চেপে।

পত্রিকা তোর পাতায় পাতায় ছাপা,
নতুন নতুন কত্ত কি আবিষ্কারের খবর,
কাল গর্ভে হারানো শতক স্মৃতির বহর।
জ্ঞানী গুণী আর বৈজ্ঞানিক যত কথা,
তার চেয়েও বড়ো মহান সবচাইতে
যখন প্রকাশিত হয় সত্য আল-কুরআন
আর হাদীসের স্বর্ণাক্ষর সর্বশ্রেষ্ঠ বাণী।
পত্রিকার তো মূল্য মাত্র সাধারণ,
তবুও তার মূল্য অমূল্য অসাধারণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর