শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর মামলা খারিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৩:১৫

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনী ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলা খারিজ করেছেন ফেডারেল বিচারক।

স্থানীয় সময় সোমবার (২৫ নভেম্বর) মামলাটি খারিজ করেন বিচারপতি তানিয়া চুটকান। 

এর আগে সোমবারই মামলাটি খারিজ করতে আদালতের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেটিও খারিজের আবেদন করেন তিনি।

অবশ্য মামলা দুটি নিয়ে মার্কিন আদালতের এত দিন ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করেছেন জ্যাক স্মিথ। দুই মামলাতেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ট্রাম্প। সোমবার আদালতে করা আবেদনে স্মিথ জানান, নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়ম অনুযায়ী, তার বিরুদ্ধে করা মামলা খারিজ করতে হবে।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পান ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। বসবেন হোয়াইট হাউসের গদিতে। পরবর্তী চার বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি। এরপর তার বিরুদ্ধে করা নির্বাচনের ফল বদলানোর চেষ্টার মামলার বিচার আবার শুরু করা যাবে বলে জানিয়েছেন বিচারপতি তানিয়া চুটকান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর