শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কবিতা

আলো

রফিকুল আলম রণ

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৪, ১৭:১১

যেদিকে তাকাই দেখি শুধু শূন্যতা,
বিষাদ শর্বরীর এ অমানিশার নেই কি কোনো পূর্ণতা?
উদ্ভ্রান্ত আমি আর সকল সৈন্যদল,
কোন সে পথের পথিক মোরা?
কোথায় মোদের শতদল?
হে সেনাপতি, ওঠ জেগে!


দেখ চেয়ে মুজলিমের অত্যাচার।
চারিদিকে কেবল ক্ষুধিতের হাহাকার।
এখনো কি হয়নি সময় প্রতিবাদ করার?
নির্দেশ কি দেবেনা এখনো ঝাপিয়ে পরার?
জেগে ওঠ, দেখ চেয়ে,
দেখা যায় সোনালী আলো।


এই তো সময় জ্বালো অন্তরে আশার আলো।
অপেক্ষার প্রহর কোরো না আর দীর্ঘ।
উঠে আসো তুমি সহস্র রক্ত চক্ষু ভেদিয়ে।
জাগো তুমি অন্তরে মাতাল হাওয়া বহিয়ে।
বসে আছে সবাই তোমার পথ চেয়ে।


কখন আসবে তুমি, উন্মুক্ত তরবারী হাতে ধেয়ে?
সময় গিয়েছে অনেক আর দেরি নয়,
এবার শুধু দাও ইশারা, অপেক্ষার প্রহর নয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর