শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জামালপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৪, ১৯:৪৬

জামালপুর জেলা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জামালপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং ধর্মের নামে কোন কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহ্বানসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয় নিয়ে সভায় বিস্তর আলোচনা করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, ডিআইও-১ মোঃ রাশেদুল হাসান, মোঃ নাজমুস সাকিব (ওসি ডিবি) জামালপুর, জামালপুর সদর থানা ওসি সহ জামালপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর