শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ড. ইউনূস

দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৪, ১৩:৫২

চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১ ডিসেম্বর) গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০তম বার্ষিকীতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশের গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক জুলাই বিপ্লবে সিপিডির তথ্য-ভিত্তিক গবেষণা কাজে লেগেছে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে সিপিডি।

অনুষ্ঠানে সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান প্রতিষ্ঠানটির গত ৩০ বছরের কাজের পরিধি তুলে ধরেন। তিনি জানান, সিপিডি গণমানুষের জন্য কাজ করা অব্যাহত রাখবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর