শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তামিম

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৯

ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিসিএল এ নাম লিখিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ১৫ হাজার ডলারে বিগ ক্রিকেট লিগ (বিসিএল) এ নাম লিখিয়েছেন তিনি। তাকে ড্রাফট থেকে দলে নিয়েছে এমপি টাইগার্স।

শনিবার (৩০ নভেম্বর) এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে মার্কি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠান, সুরেশ রায়না ও শেখর ধাওয়ান এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলেকারত্নে দিলশান।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হার্শেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার লেন্ডল সিমন্স, ভারতের কেদার জাদব ও নামান ওঝারাও খেলার কথা রয়েছে।

বিগ ক্রিকেট লিগ তাদের সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে তামিমের দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এমপি টাইগার্স দলে তামিমের সতীর্থ হিসেবে আছেন– দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র ও জতিন সাক্সেনা। এর মধ্যে জতিন পাঁচ লাখ রুপিতে দল পেয়েছেন।

সাধারণত অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে লিজেন্ডস ক্রিকেট লিগের মতোই আয়োজন করা হয় এই বিগ ক্রিকেট লিগ। ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলিপ ভেঙ্গসরকার লিগটির কমিশনার এবং উইন্ডিজ কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আছেন সহসভাপতি হিসেবে।

ছয় দলের অংশগ্রহণে হবে বিগ ক্রিকেট লিগ। যেখানে প্রতিটি দল ১৮ সদস্য নিয়ে স্কোয়াড গঠন করতে হবে। লিগ পর্বে ১৫টি ম্যাচ, দুটি প্লে-অফ এবং ফাইনাল দিয়ে এর ফরম্যাট সাজানো হয়েছে। তবে টুর্নামেন্টটির সময়সীমা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। গত বিপিএলের পর তাকে আর ২২ গজে দেখা যায়নি।মাঝে অবশ্য ইনজুরিতেও ছিলেন দেশসেরা এই ওপেনার। এরপর জাতীয় দলে ফেরার গুঞ্জন থাকলেও, নাটকীয়তার আড়ালে পড়ে গেছে সেটি।

এবার প্রথমবার দেশে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লিগ দিয়ে তামিমের মাঠে ফেরার কথা রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর