শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কবিতা

সব মিথ্যে ছলনা

বদরুল হক

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১২:০৮

চোখের ভেতর চোখ দেখেছি
তারই মাঝে জল,
জলের মাঝে ডুব দিয়ে তাই
পেলাম শুধুই ছল।


মনের ভেতর মন দেখেছি
তার বুকেতে নদী,
নদীর ঢেউয়ে ভাঙে নিতি
দুকূল নিরবধি।


ফুলকাননে ফুল দেখেছি
ফুলের গায়ে কাঁটা ,
কাঁটার জ্বালায় দগ্ধ করে
বুকের বিশাল ঘা-টা।


হাতের পরে হাত রেখেছি
পাইনি আসল হাত,
নকল হাতে হাত রেখে তাই
জীবন ধূলিসাৎ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর