শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পরীমণি

অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে, আলহামদুলিল্লাহ আফসোস নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৯

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা পরীমণি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে বেশ আনন্দেই সময় কাটছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেম, বিয়ে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে পরীমণি বলেন, মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না। নায়কদের সঙ্গে প্রেম হয় না। একজনের সঙ্গে হয়েছিল, বাচ্চা হওয়ার পরে সব শেষ। এসব নিয়ে আমার অনুশোচনা হয় না।

তিনি বলেন, খুব সাধারণ জীবনযাপন করার চেষ্টা করি। আমার পাশে সেরকম কোনো মানুষ নেই যে কাঁধে হাত রেখে সান্ত্বনা দেবে যখন কান্না করি। আমার নিজে নিজে কান্না বন্ধ করতে হয়।

অভিনেত্রী বলেন, যদি বুঝতাম আমরা কী চাই তাহলে জীবনটা অনেক সাজানো গোছানা থাকতো কোনো ভুল থাকতো না।

আমি মরে যায়নি, পাগল হয়ে যাওয়ার কথা ছিল উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে তবে আলহামদুলিল্লাহ কোনো আফসোস নেই। আমি জীবনকে অনেক সহজ করে দেখি।

পরী আরও বলেন, দুঃখ হয় কান্না পাই আমিও তো মানুষ। যা মানুষের হয় আমারও তা হয়, পরী বলে তো আসলে পরীদের মতো জীবনযাপন না আমার। মানুষের মতো জীবনযাপন করি। বাঁচতে ভালোবাসি, আমার জীবনটাকে অনেক ভালোবাসি। যে জীবনকে ভালোবাসে তার তো এগিয়ে যেতে হবে। আমি সবার সাথে কথা বলতে পারিনি, আমার কথা বলার আলাদা জোন আছে। আমি দু-চার মিনিটে বুঝে যায় আসলে তার সাথে আমার এক ঘণ্টা কথা বলার জায়গাটা আছে না নেই। আমার যেখানে জমবে না আমি ওখানে থাকি না।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় আছে নায়িকা হিসেবে পরীমণির প্রথম চলচ্চিত্র ‘ফেলুবক্সী’। সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। নতুন এই চলচ্চিত্রে পরীমণি জুটি বেঁধেছেন কলকাতার দর্শকপ্রিয় নায়ক সোহমের সঙ্গে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর