শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাজীপুর

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ইব্রাহিম সরকার, গাজীপুর

প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৪, ১৮:২৭

গাজীপুরে আওয়ামী লীগ-সমর্থিত একটি মহলের মদদে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা নিজেদের অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আবু বকর ছিদ্দিক। তিনি অভিযোগ করেন, একটি চক্র প্রশাসনিক কাজে সরকারি বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁর যোগদানের ছবি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

আবু বকর ছিদ্দিক আরও বলেন, "স্বাধীন দেশে ফ্যাসিবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের রুখে দাঁড়াতে হবে।" তিনি অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাজী, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল সরকার, সাদ্দামসহ গাজীপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর