শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

তারেক রহমান

ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত বিজয় দিবস আরো গৌরবময়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:০৭

ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরো আনন্দময়, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তারেক রহমান।

বিবৃতিতে তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরো আনন্দময়, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যতের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে।

বৈষম্য ও বিভেদ মুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখা উচিত জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না। রাষ্ট্র ও রাজনীতিতে গুনগত পরিবর্তন অর্জনে সংস্কার অনিবার্য। মানুষের অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তব রোডম্যাপ জানার অধিকার আছে-এটা কি অর্জন করতে পরিকল্পনা করছে এবং সময়সীমার প্রয়োজন।

গণতন্ত্র ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করতে, দৈনন্দিন আমলে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিকে উন্নত করা নিয়ম ও বিধান মেনে চলার মতই গুরুত্বপূর্ণ। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সংসদ, একটি পাবলিক ম্যান্ডেট এর মাধ্যমে জনগণের আকাঙ্খা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, রাষ্ট্র এবং সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। জনগণের রাজনৈতিক শক্তি সত্যিই সুরক্ষিত হয় যখন একটি দায়বদ্ধ সরকার এবং একটি কার্যকরী সংসদ একত্রে কাজ করে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর