শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভাঙ্গায় পৃথক ঘটনায় দুই দল গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-২০

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৪, ১৩:১২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় দুই দল গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষ সহ উভয় দলের কমপক্ষে ২০ জন সমর্থক আহত হয়েছে। এ সময় বাড়িঘর ও দোকান ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ও বিকেলে দীঘলকান্দা ও চরকান্দা গ্রামে জমি সংক্রান্ত ও আধিপত্য বিস্তার নিয়ে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ভংগা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের নজর আলী মোল্লা ও তার আপন চাচাতো ভাই কবির মোল্লার সাথে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত বাবু শেখ, আবির শেখ, মহিতন বেগম, মতিয়ার মোল্লা, সাইফুল মোল্লা ও বিপ্লব মোল্লাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ সময় কবির মোল্লার একটি দোকান ও নজর আলীর ভ্যানের গ্যারেজ ভাঙচুর চালিয়েছে হামলাকারীরা।

এদিকে আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামে শনিবার বিকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভুলুু মোল্লা ও রব মোল্লা দলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল সরকি টেটা পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়ের মাঝে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উভয় দলের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত শামীম মোল্লা, শাহিন মোল্লা, বাচ্চু মোল্লা, শানু বেগম, মোহাম্মদ মোল্লা, আব্দুর রহমান, আলি মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুর রব মোল্লা গ্রুপের শানু বেগমের মৃত্যুর গুজবের খবরে প্রতিপক্ষ ভুলু মোল্লার বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ করার অভিযোগ পাওয়া গেছে ।

এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, দীঘলকান্দা গ্রামে সংঘর্ষের খবর শুনেছি তবে কোন পক্ষের এখন পযর্ন্ত অভিযোগ পাওয়া যায়নি। এবং চরকান্দা গ্রামে ভুলু মোল্লা ও বাচ্চু মোল্লাদের মাঝে সংঘর্ষ ঘটে উভয় দলের পাঁচজন আহত হয়েছে এবং ভুলু মোল্লার বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর