শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভাঙ্গায় সেনা কর্মকর্তার নির্মানাধীন কমার্শিয়াল কমপ্লেক্সে দুর্ধর্ষ ডাকাতি

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সেনা কর্মকর্তা কর্নেল ইলিয়াস মোল্লার নির্মানাধীন কমার্শিয়াল কমপ্লেক্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার দিবাগত রাত আড়াইটার সময় (২৩/১২/২০২৪) ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রেলক্রসিং সংলগ্ন কৈডুবী সদরদী নামক স্থানে এই ডাকাতির ঘটনা ঘটে।

সেনা কর্মকর্তা কর্নেল ইলিয়াস মোল্লা তিনি নড়াইল রেল প্রজেক্টের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার সময় ২৫ থেকে ৩০ জন ডাকাত দল এসে প্রজেক্ট ইঞ্জিনিয়ার রবিউল সহ ওখানে থাকা আটজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত করে। এ সময় নির্মাণ কাজের ১৬ টন এম এস রড, একটি ল্যাপটপ ও দুইটি মোবাইল সেট নিয়ে যায়।

এ ঘটনায় সেনা কর্মকর্তা ইলিয়াস মোল্লা জানান, আমার এই প্রজেক্টটি মূলত একটি কমার্শিয়াল মাল্টিপারপাস প্রজেক্ট, নিচে একটি থাই রেস্টুরেন্ট হবে এবং উপরে কমার্শিয়াল হিসেবে ভাড়া দেয়া হবে। সেই প্রজেক্টে আমার ইঞ্জিনিয়ার সহ আট জন মিস্ত্রি ছিল তারা প্রায় রাত একটা পর্যন্ত কাজ করে তারপরে ঘুমিয়ে পড়লে, রাত আড়াইটার দিকে ২৫ থেকে ৩০ জনের একদল ডাকাত এসে আমার লোকদেরকে একটি রুমের মধ্যে অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ টন রড সহ কিছু মালামাল নিয়ে যায়। ডাকাত দলটি দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত ছিল।

এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, কিছু রড চুরির ঘটনা ঘটেছে, আমরা তদন্ত করেছি মালামাল উদ্ধারের এবং আসামীদের আটকের চেষ্টা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর