শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিবাদ সমাবেশ করেন। এসময় তারা পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্নাতকোত্তর শিক্ষানবিশ একজন চিকিৎসক বলেন, মাত্র পাঁচ হাজার টাকা ভাতা বাড়িয়ে আমাদের সঙ্গে উপহাস করা হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমাদের মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করতে হবে।

ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় মাসিক ভাতা ৫০ হাজার টাকা অথবা সরকারি চাকরির ভিত্তিতে নবম শ্রেণির বেতন করার দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। তিনি বলেন, আমাদের দাবি পূরণে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে, আমরা রোববার সকালে শাহবাগে ঢাকা অবরোধ শুরু করবো।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছিলেন পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর