শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বোল্ড লুকে আসছেন পাঞ্জাবি বোম্বশেল ওয়ামিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৩০

ভারতের পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত নাম ওয়ামিকা গাবি। তাকে ২০০৭ সালে ছোট এক দৃশ্যে প্রথম দেখা যায়। এরপর জনপ্রিয় হিন্দি ছবি 'জাব উই মেট' এ পরিচিতি পান। ২০১৩ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের বিপরীতে 'তু মেরা ২২, ম্যায় তেরা ২২' নামের পাঞ্জাবি ছবি দিয়ে লাইমলাইটে আসেন পাঞ্জাবি অভিনেত্রী ওয়ামিকা। এরপর তামিল ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন আকর্ষণীয় ফিগারের এই গ্ল্যামারগার্ল।

জানা যায়, গেলো বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে আমাজন সিরিজ 'জুবিলি'তে ৪০ আর ৫০ দশকের উঠতি নায়িকার ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন ওয়ামিকা। তারপর এখন বলিউডের নামী পরিচালক বিশাল ভরদ্বাজের স্পাই থ্রিলার 'খুফিয়া'য় চার্লি চোপড়ার ভূমিকায় নিজেকে ছাড়িয়ে গেলেন ওয়ামিকা।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, আবার সকলের চোখ ধাঁধাতে আসছেন এই পাঞ্জাবি বোম্বশেল। 'জাওয়ান'খ্যাত অ্যাটলি পরিচালিত ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে কাস্ট করা হয়েছে তাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর