শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রুহুল কুদ্দুস দুলু

আ’লীগ ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর, নাটোর

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫, ১৮:০৮

আওয়ামী লীগ আগামী ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু পারেননি। ফেরাউন-নমরুদের মতো তারও পতন হয়েছে। লাখ লাখ নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতে পালিয়েছেন। সাড়ে ১৫ বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন ফ্যাসিস হাসিনা সরকার। আওয়ামী লীগ তপস্যা করে ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।’

রোববার রাত ৮টার দিকে নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাজমুল করিম নজুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুলু।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সারাদেশকে কারাগারে পরিণত করে রেখেছিলেন শেখ হাসিনা। ১৬ বছর গুরুদাসপুরে ঢুকতে দেয়া হয়নি আমাকে। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে থাকতে দেয়নি আওয়ামী লীগ। তাদের খাতির করলে বা দলে প্রবেশ করালে সেই বিএনপি নেতাকেও ছাড় দেয়া হবে না।’

উপস্থিত জনতার উদ্দেশে দুলু বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাঙ্ক্ষিত প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন। কিন্তু সাধারণ মানুষের সাথে আওয়ামী লীগের মতো খারাপ আচরন করবেন না।’

এদিন রাত ৯টার দিকে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

পৃথক দু’টি অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো: দেওয়ান শাহীন, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক ওমর আলী শেখ, বিএনপি শহিদুল শেখ, মিজানুর, মিলন আহমেদ, যুবদল নেতা সময় হাসান, ছাত্রদল নেতা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর