শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

দুর্দান্ত রোনালদোর গোলে আল নাসরের সহজ জয় 

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৪

সৌদি প্রো লিগে দুর্দান্ত রোনালদোর গোলে আল ফেইহার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে আল নাসর। তবে অ্যান্টন ভিলা থেকে আসা কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান অভিষেক ম্যাচেই করেছেন জোড়া গোল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঘরের মাঠ আল আওয়াল পার্কে ২২ মিনিটে প্রথম গোল করে আল নাসর। ৪০তম জন্মদিন উদযাপনের পরে এটিই পর্তুগিজ তারকা রোনালদোর প্রথম গোল এবং আল নাসরের প্রথম জয়।

ম্যাচে কলম্বিয়ান ফরোয়ার্ড ডুরান কাছ থেকে ফিনিশিং করে আল নাসরের হয়ে নিজের প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে (৭২ মিনিটে) তিনি সাদিও মানের ক্রস থেকে আরও এক গোল করেন। এতে ২-০ তে এগিয়ে যায় আল নাসর। 

এর মাত্র ২ মিনিট পর ক্রিশ্চিয়ানো রোনালদোও গোল উৎসবে যোগ দেন। পর্তুগিজ তারকা একটি ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান। এই গোল আল নাসরের দাপুটে পারফরম্যান্সের পরিপূর্ণতা এনে দেয়।

এ জয়ের মাধ্যমে আল নাসর লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। তবে শীর্ষ থাকা আল ইত্তিহাদের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে আছে স্টেফানো পিওলির দল। ১৯ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪১। সমান ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর