শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু, মিলছে যেসব পণ্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৩৮

রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে এক মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম। টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাইরে যে কেউ এখান থেকে পণ্য কিনতে পারবেন।

জানা গেছে, রোজা ঘিরে তিনটি পণ্য যুক্ত করা হয়েছে। সেগুলো হলো ছোলা চিনি ও খেজুর।

এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল (লিটারপ্রতি ১০০ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৬০ টাকা), ১ কেজি চিনি (৭০ টাকা), ২ কেজি ছোলা (প্রতি কেজি ৬০ টাকা) ও ৫০০ গ্রাম খেজুর (১৫৫ টাকা) কিনতে পারবেন উপকারভোগীরা।

গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিসিবি জানিয়েছে, নিম্ন আয়ের উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে ঢাকা মহানগরী ও চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর