শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গালফ অয়েলের নতুন পরিবেশক এনএন এন্টারপ্রাইজ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:১৬

গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অম্লান মিত্র বলেছেন, আগামী দিনের কথা বিবেচনায় রেখে লুব্রিকেন্ট মাল্টিন্যাশনাল গালফ অয়েল বাজারে আনছে 'ইউরো ৫', 'ইউরো ৬' স্ট্যান্ডার্ড লুব্রিকেন্ট ও আনুষঙ্গিক পণ্য। যা মডার্ন ভ্যাহিকেলের ক্ষেত্রে অধিকতর কার্যকরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আগ্রাবাদের অ্যামব্রোশিয়া হোটেলে চট্টগ্রামে গালফ অয়েলের নতুন পরিবেশক হিসেবে এনএন এন্টারপ্রাইজের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ইফাদ অটোজ এর সঙ্গে জয়েন্ট ভ্যানচারে গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড মীরসরাই শিল্পনগরে নিজস্ব কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। শিগগির কারখানাটি উৎপাদন শুরু করবে। এ কারখানায় ২ শতাধিক লোকের কর্মসংস্থান হবে। দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আহরণ করা হবে।

এনএন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী একেএম নিজাম উদ্দিনের হাতে স্মারক তুলে দেন গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অম্লান মিত্র।

এ সময় উপস্থিত ছিলেন গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার রাজদ্বীপ দাশ, ব্যবসায়িক উপদেষ্টা অতনু সান্যাল প্রমুখ।

অনুষ্ঠানে গালফ অয়েলের শতাধিক নতুন পণ্য প্রদর্শন করা হয়। চট্টগ্রামের গালফ অয়েলের অর্ধশতাধিক রিটেলার উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মতবিনিময় করেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর