শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শাহজাদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মোঃ রায়হান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ )

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে দাম্পত্য কলহের জেরে আশরাফুল ইসলাম সোহাগ (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে তার স্ত্রী রুমানা খাতুকে (২১) হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ইতিমধ্যে এ ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, এক বছর তিন মাস আগে মরুটিয়া গ্রামের আফসার আলীর ছেলের সঙ্গে উল্লাপাড়া উপজেলার সোনতলা নতুনপাড়ার মোতাহার হোসেনের মেয়ে রুমানা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত।

এরই জেরে বুধবার রাতে নিজ ঘরে স্ত্রী রুমানা খাতুনকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

তিনি আরো জানান, আজ (২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আশরাফুল ইসলাম সোহাগকে নিজ এলাকা থেকে আটকের পর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর