শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

এলিভেটেড এক্সপ্রেসওয়ে

তেজগাঁওয়ে যানজট এড়াতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৫৫

ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে তেজগাঁও লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছে অধিকাংশ যানবাহন। এতে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের চাপ বাড়ছে, তৈরি হচ্ছে যানজট। এ অবস্থায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা হতে প্রায় সব যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানী এলাকায় যাচ্ছেন। ফলে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের চাপ বাড়ছে।

তেজগাঁও-লাভ রোড হয়ে উত্তরাগামী সব যানবাহনের চালকদের জানানো হচ্ছে, এখন থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাসসহ সব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে এয়ারপোর্ট-উত্তরার দিকে চলাচল করতে পারছে।

এতে আরও বলা হয়, এ অবস্থায় লাভ রোড ক্রসিং হতে বামের রাস্তায় (তেজগাঁও-বিজয় সরণি লিংক রোড) যদি যানবাহনের চাপ বেশি থাকে, তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীতের র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরা/এয়ারপোর্ট যাতায়াতের জন্য পরামর্শ দেওয়া হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর