শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আজ উপদেষ্টা হিসেবে শপথ নেবেন অধ্যাপক সি আর আবরার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ মার্চ ২০২৫, ১০:২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে। তিনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, সি আর আবরার বুধবার শপথ নেবেন।  আমরা আশা করছি, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।

প্রেস সচিব বলেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই চাচ্ছিলেন না একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে।  পরিকল্পনা মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়।  একই সঙ্গে তাকে শিক্ষা মন্ত্রণালয় দেখতে হচ্ছে।  সে জন্য সি আর আবরার উপদেষ্টা পরিষদে আসছেন।

নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর