শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর, গ্রন্থাগারিক মজিদ

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৮ মার্চ ২০২৫, ১৫:৩১

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনিক দুই পদে নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে। এতে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে ড. ওয়ালিউর রহমান এবং গ্রন্থাগারিক পদে নিয়োগ পেয়েছেন খন্দকার আব্দুল মজিদ।

শনিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ নিয়োগ সংক্রান্ত তথ্য জনানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক সংক্রান্ত অফিস আদেশ সূত্রে, মো: আবুল কালাম আজাদ কে তাঁর পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদ থেকে ৫ মার্চ ২০২৫ তারিখ অপরাহ্ণ হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করবেন। অন্যদিকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার ড. মো: ওয়ালিউর রহমান কে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো।

এদিকে গ্রন্থাগারিক সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, মোছা: শাহনাজ বেগম কে তাঁর গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) পদ থেকে ৫ মার্চ ২০২৫ তারিখ অপরাহ্ণ হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূল পদ উপ- গ্রন্থাগারিক পদে যোগদান করবেন। অন্যদিকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ কে গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো।

তারা উভয় বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ উপাচার্যের কার্যালয়ে ত্রিমুখী হট্টগোলের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মনজুরুল হক। পাশাপাশি প্রশাসনিক এ গুরুত্বপূর্ণ দুটি পদে নতুন মুখ যুক্ত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর