শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের মানববন্ধন

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১০ মার্চ ২০২৫, ১৭:৩৭

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণসহ নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না, প্রচার সম্পাদক জামাল হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ, কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুর রহমান অভি, সদস্য সচিব মাইনুল ইসলাম শাওন, যুগ্ম আহবায়ক আর এন রাজু, ইসমাইল হোসেন রনি, বাহাদুর হোসেন নোবেল, ইমতিয়াজ আহমেদ বাবু, মো. দিপু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ, নিপীড়নসহ নারীর ওপর সহিংসতার ঘটনা বেড়েই চলেছে।

বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক ক্ষেত্রে অভিযুক্তরা পার পেয়ে যান। এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। নারীদের জন্য নিরাপদ সমাজ গঠন করার দাবীও জানান তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর